প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। সংগঠনটি বলছে, তারা সবসময় সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় কাজ করে এসেছে। ভবিষ্যতেও একই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সই করা এক বিজ্ঞপ্তিতে ইসকন বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ইসকন বলেছে, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইসকন বাংলাদেশের উদ্যোগ বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে ইসকন বাংলাদেশ পরিষ্কারভাবে জানাতে চায়, ওই কর্মসূচির সঙ্গে ইসকনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় আদর্শ ও সনাতনী মূল্যবোধকে ধারণ করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা সবসময় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পক্ষে কাজ করেছি। ভবিষ্যতেও একই আদর্শে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
অন্য সব কর্মসূচির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ইসকন বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট একটি স্বতন্ত্র সংগঠন। প্রতিবাদ কর্মসূচি তাদের নিজস্ব সিদ্ধান্ত ও উদ্যোগ। এ বিষয়ে ইসকন কোনো ধরনের সমন্বয় বা পরিকল্পনায় অংশ নেয়নি।
ইসকন বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সংগঠনটি বলেছে, ইসকন সবসময় শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে কার্যক্রম পরিচালনা করে। ইসকন বাংলাদেশ মনে করে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা দুঃখজনক ও নিন্দনীয়।
ইসকনের নাম ব্যবহার করে যেকোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ তথ্য যাচাই করে পরিবেশনের আহ্বান জানিয়েছে প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে