প্রতিবেদক, রাজনীতি ডটকম

সম্প্রতি ঢাকায় বইমেলা ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে নাট্যোৎসব বন্ধের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নারীপক্ষ। দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না দাবি করে সরকারকে দুষছে সংগঠনটি।
রবিবার এক প্রতিবাদ বিবৃতিতে নারীপক্ষ বলছে, ঢাকায় একুশের বইমেলায় দোকান ভাঙচুর, সাতক্ষীরায় বইমেলায় উদীচীর স্টলে হামলা ও ব্যানার পুড়িয়ে ফেলা, টাঙ্গাইলে ফুলের দোকান ভাঙচুর ও লালন উৎসব বন্ধ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত, ঢাকার উত্তরা ও চট্টগ্রামে বসন্ত উৎসব বন্ধসহ আরো অনেক ঘটনাপ্রবাহ এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করছে। অথচ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারী এইসকল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের সংস্কৃতি ও আবহমান বাংলার অস্তিত্ব আজ হুমকির মুখে। জুলাই-আগস্টে শিক্ষার্থী ও জনতার আন্দোলনে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য অর্জন অনিশ্চিত। এহেন পরিস্থিতিতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, শঙ্কিত ও হতাশ।
নারীপক্ষ বলছে, আমাদের প্রত্যাশা, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সকলপ্রকার রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি বা যেকোনো ধরনের অপশক্তির চাপের ঊর্ধে থেকে একটি বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার কার্যক্রম পরিচালনার করবে। এ ছাড়া যেন আর একটিও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ না হয় এবং এই ধরনের কোনো হামলা ভাঙচুরের ঘটনা যেন না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।
৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।
৪ ঘণ্টা আগে
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ শিশু মারা গেছে। একই সঙ্গে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থাটি।
৫ ঘণ্টা আগে