‘সবকিছু বিবেচনা করেই শাপলাকে প্রতীকের তালিকায় রাখা হয়নি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

প্রথমে নাগরিক ঐক্য ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিজেদের দলীয় নির্বাচনি প্রতীক হিসেবে চেয়েছিল শাপলা। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি)সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনি প্রতীকের তালিকাতেই শাপলা থাকবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানালেন, ‘সবকিছু বিবেচনায় করেই’ এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

গত ১৭ জুন ইসিতে নিজেদের প্রতীক পরিবর্তনের আবেদন করে নাগরিক ঐক্য। তারা নিজেদের ভোটের মার্কা হিসেবে শাপলাকে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করে। পরে ২২ জুন এনসিপিও দলীয় ভোটের মার্কা শাপলা ফুল রেখে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে।

এর পরপরই শাপলা প্রতীক নিয়ে অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা ছড়ায়। প্রশ্ন ওঠে, রাষ্ট্রীয় জাতীয় প্রতীকের সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে কি না। এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন অনেকেই।

নানামুখী বিতর্কের মধ্যে বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, সংবিধানে উল্লেখ থাকায় জাতীয় প্রতীকের মর্যাদা রাখতেই নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় শাপলা রাখা হচ্ছে না। ফলে কোনো রাজনৈতিক দলের আর এ প্রতীক পাওয়ার সুযোগ নেই। ইসির এ ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

শাপলা প্রতীক নিয়ে চলমান এসব আলোচনার মধ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য গত ১৭ জুন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করেছে। আর গত ২২ জুন আবেদন করেছে নিবন্ধনপ্রার্থী এনসিপি।

এই নির্বাচন কমিশনার বলেন, দুটি দলই নিজেদের নির্বাচনি প্রতীকে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়েছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করেই শাপলাকে প্রতীকের তালিকাভুক্ত করেনি। এই হলো ফাইনাল কথা।

ইসি সানাউল্লাহ আরও বলেন, সামনের কোনো নির্বাচনেই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে না। কারণ রাজনৈতিক ঐকমত্য ও সংস্কার কমিশনের সুপারিশ— কারও অভিমতই ইভিএমের পক্ষে নেই।

ইভিএম নিয়ে তিনি আরও বলেন, আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার হবে না। আজ আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি, কোনো স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহার করা হবে না। অর্থাৎ সামনের কোনো নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না।

বাংলাদেশে যেসব ইভিএম আছে সেগুলো নিয়ে এখন কী করা হবে— এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ । তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশকে এগিয়ে নিতে উভয়পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান প্রেক্ষাপটে যেখানে ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, আমরা একটি স্থিতিশীল সরকার না রাখলে দেশকে এগিয়ে নিতে পারব না। যদি একটি স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারি, কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারব না। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

৫ ঘণ্টা আগে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী— নির্বাচনের স্বার্থে আপস করেছি, জুলাই সনদেও সই করেছি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সে জন্য আমরা সবকিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্র হয়েছি, সমঝোতা হয়েছে।’

৭ ঘণ্টা আগে

বিএনপির কোনো ব্যাংক নেই, মানুষ জানে কাদের আছে: অর্থমন্ত্রী

সংসদে দেওয়া ভাষণে ঋণ খেলাপি ও ঋণ পুনঃতফসিলীকরণকে ব্যবসা ও ব্যাংকিং খাতের একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ব্যবসায়ীদের ওপর যে পরিকল্পিত বাধা সৃষ্টি করা হয়েছিল, তারই ফলস্বরূপ অনেকে আজ ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন।

৭ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা, গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২, স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৮ ঘণ্টা আগে