ইসির শুনানিতে হট্টগোল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে প্রার্থীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানির এক পর্যায়ে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান কমিশন।

আইনজীবীরা ব্যাখ্যা প্রদান শুরু করেন। ব্যাখ্যার শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন পুরো কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দিয়ে আসন ত্যাগ করেন। কমিশন মঞ্চ ছাড়ার পরপরই সেখানে উপস্থিত আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা মঞ্চের সামনে জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু (যার মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়ায় শুনানির অপেক্ষায় ছিল) উপস্থিত বিরোধীদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ঠিক সেই মুহূর্তে অন্য একটি আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়েন। আব্দুল আউয়াল মিন্টুর ক্ষোভ প্রকাশের ধরণ নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নিলে তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিরতির পর পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তিনি বলেন, 'বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন।' এ সময় এনসিপির এই নেতা কমিশনের কাছে এ বিষয়ে রুলিং দাবি করেন।

একই সময়ে অপর একজন আইনজীবী অভিযোগ করেন যে, শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা ঘটনাটি শুনেছি। এটাকে আমরা অনাকাঙ্ক্ষিত বলব। আশা করছি, কেউ আর এই ধরনের ঘটনা ঘটাবেন না।' একইসঙ্গে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৫ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৭ ঘণ্টা আগে