প্রতিবেদক, রাজনীতি ডটকম

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গত কয়েক বছর ধরে ‘ভর্তি বাণিজ্য’ চলে আসছে বলে অভিযোগ করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। সে ভর্তি বাণিজ্য বন্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে চলমান শিক্ষাবর্ষের সেপ্টেম্বর মাসে নতুন শিক্ষার্থী ভর্তি করানো থেকে বিরত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে ২০০৭ সালে নিবন্ধিত অভিভাবক ফোরামটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আইডিয়াল স্কুলের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও আহ্বায়ক আ স ম আলমগীর এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, রাজধানীর স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানে নানা কৌশলে ভর্তি বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে সহোদর কোটার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তারা।
জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর কোনো শিক্ষার্থীর জন্য আসন খালি থাকে না।
তারা বলেন, শিক্ষাবর্ষের শেষ ভাগে বার্ষিক পরীক্ষার আগে আগে আদালতের আদেশে শিক্ষার্থী ভর্তি করালে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে এবং সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা যথাযথ সময়ে স্কুলের সিলেবাস সম্পন্ন করতে পারে না। ফলে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বাড়ে এবং সামগ্রিকভাবে শিক্ষার মানের অবনতি ঘটে।
এ অবস্থায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন ও সুনাম রক্ষায় সরকারি নীতিমালার আলোকের বাইরে ভবিষ্যতে সব ধরনের ‘ভর্তি বাণিজ্য’ বন্ধ করার জন্য বর্তমান শিক্ষাবর্ষের শেষে বার্ষিক পরীক্ষার আগে নতুন শিক্ষার্থী ভর্তি করানো থেকে বিরত রাখতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানান অভিভাবক ফোরামের দুই নেতা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের হস্তক্ষেপও কামনা করেন তারা।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৯ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে