দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে মানুষের উদ্বেগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয় বলেও জানান তিনি।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়েও প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, সেখানে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আন্তঃকলহ, আন্তঃদ্বন্দ্ব কিংবা সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনতে পাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত এখনো করা হয়নি।

ওই সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে বলেও শুনেছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স যথেষ্ট ধৈর্য ধরে এবং অত্যন্ত কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad