র‌্যাব বিলুপ্তি নিয়ে যা বললেন মহাপরিচালক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
র‌্যাব বিলুপ্তি নিয়ে যা বললেন মহাপরিচালক

র‌্যাবের মতো একটি সংগঠন দেশে দরকার আছে। তবে রাষ্ট্রের দায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

র‌্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র‌্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব।

তিনি আরও বলেন, র‌্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র‌্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে।

আহসান হাবীব পলাশ আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেসব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।

জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেব না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement