নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬: ০৪
বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচ জন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবসরে পাঠানো বাকি চার অতিরিক্ত আইজিপি হলেন– আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।

তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া মো. মাসুদুর রহমান পুলিশ সদর দফতরে টিআর পদে এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখুন এখানে—

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement