সংসদের সাউন্ড জটিলতা নাশকতা কি না, জানতে তদন্ত কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭: ২২
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংসদ সচিবালয়
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংসদ সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে হওয়া সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা ছিল কি না, সেটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংসদ কমিটি। কমিটিকে ঘটনা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ত্রুটি বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা নির্ধারণে তদন্ত কমিটি কাজ করবে। এখানে রিয়েলি একটা স্যাবোটাজ হয়েছে বলে আমরা ধারণা করি। আর অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বুয়েট থেকে।’

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘হেডফোনের ব্যাপারে সকলের অভিযোগ, আমার নিজেরও। এত বড় ঢাউস একটা হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না। মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। এটা চেঞ্জ হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
‘সংসদের সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না, জানতে তদন্ত কমিটি’