পরিচ্ছন্নতা কর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ মে ২০২৬, ০০: ০৪
পরিচ্ছন্নতা কর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী

দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ বোনাস’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেন তিনি।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রশাসক উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement