চারুকলায় একুশে পদক পেলেন অধ্যাপক আব্দুস সাত্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৪
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন অধ্যাপক আব্দুস সাত্তার। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন অধ্যাপক আব্দুস সাত্তার। ছবি: ভিডিও থেকে

​শিল্পকলা (চারুকলা) ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ২০২৬ সালের ‘একুশে পদকে’ ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক সাত্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

অধ্যাপক সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে শিক্ষা গ্রহণ করেন। পরে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে দীর্ঘকাল নিবেদিত ছিলেন।

​অধ্যাপক আব্দুস সাত্তার বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় চারুকলা প্রদর্শনীতে ‘ছাপচিত্র বা প্রিন্ট মেকিং’ মাধ্যমে গ্র্যান্ড অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জনের গৌরব লাভ করেন। ১৯৮৮ সালে লুবিয়ানা আন্তর্জাতিক প্রদর্শনীতে (যুগোস্লাভিয়া) বিশ্বের সেরা ১২৫ জন শিল্পীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এ পর্যন্ত শিল্পকলা ও শিল্পের নন্দনতত্ত্ব বিষয়ে ২৫টি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন অধ্যাপক আব্দুস সাত্তার। ২০০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়া এই গুণী শিল্পী তার বর্ণাঢ্য কর্মজীবনে মোট ৯টি পুরস্কারে ভূষিত হয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement