গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
















