গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাজধানীসহ দেশের সব বিভাগে গত বুধবার থেকে ভ্যাপসা গরমে অতীষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হঠাৎ দুয়েক পশলা বৃষ্টি কিংবা মেঘের দেখা মিললেও কমছে না গরম।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তরালঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ২-৩ দিন ।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ঢাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন গরম রাজধানীতে থাকবে আরও কয়েকদিন। স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে দুই থেকে তিন দিন।’ তিনি গরমে বেশি করে পানি পান এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে আজ শনিবার রাত ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement