জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামানত ছাড়াই তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের সর্বনিম্ন ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।

ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন-জামানত না থাকায় তরুণ উদ্যোক্তারা কীভাবে নতুন ব্যবসা বা স্টার্টআপ শুরুর জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যাটা আমরা সবাই জানি। এ জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।

তিনি বলেন, আমরা চিন্তা করেছি, এমন উদ্যোক্তা থাকে যাকে ব্যাংকের হ্যাসেলগুলো-সিকিউরিটি বা কাগজ দিতে হয়-এটি যাতে ফেস করতে না হয়, সেজন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে হেল্প করা হবে, সেটি পাবলিক মানি। যদি পটেনশিয়াল থাকে, ফের ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো করে না। সে ক্ষেত্রে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বার সুযোগ পাবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, বাবার জমি বা সম্পত্তি দেখে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। কিছু ভিন্ন উপায়ও আছে। তবে তা যথার্থ নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা আছে, কিন্তু জামানত নেই, তাদের ঋণ পাওয়া সহজ করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

প্রধানমন্ত্রী তার ঘোষণায় জানান, উদ্যোক্তাদের ব্যবসা শুরুতেই ভালো না করলে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবায়নে সহায়তা করবে সরকার।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement