নির্বাচন ফেব্রুয়ারিতেই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন ফেব্রুয়ারিতেই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

নির্বাচন ফেব্রুয়ারিতেই, একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টা ড. ইউনুস এই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন এবং নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হবে।'

তিনি আরও বলেন, 'ভুমিকম্পের ক্ষতির মতো দেশের অবস্থা ছিল যখন ইনটারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছিল। তারপর থেকে নানা গুরুত্বপূর্ণ সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ, বিচার বিভাগ এবং এনবিআরসহ অন্যান্য ক্ষেত্রে কার্যক্রম অব্যাহত রয়েছে।'

প্রেস সচিব বলেন, 'দুই-একটি জঘন্য খুনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।

গণমাধ্যমের বিষয়ে তিনি বলেন, 'কারো কণ্ঠরোধ করা হয়নি। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বজায় রয়েছে এবং থাকবে।'

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
নির্বাচন ফেব্রুয়ারিতেই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব