খালেদা জিয়ায় জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ায় জন্য আাগামীকাল শুক্রবার (২ ডিসেম্বর) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের গত মঙ্গলবার সই করা একটি পত্রে এ আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ওই পত্রে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ ও জেলা কার্যালয়েও তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে।













-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

