সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮: ২০
সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশের সরকারি অফিসগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এসব শূন্য পদে নিয়োগ দিতে সরকার ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদ পূরণে সরকারের কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তথ্য, চলমান নিয়োগ কার্যক্রম এবং নতুন নিয়োগের অধিযাচন পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদে সময়বদ্ধভাবে নিয়োগ সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement