এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া যক্ষ্মা টিকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার আওতায় আনা সম্ভব হবে। এই মুহুর্তে সারা দেশে কোনো ধরণের ভ্যাকসিনের সংকট নেই।
এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়। এসব টিকা যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
রাজনীতি/এসআর















