একুশে পদকে ভূষিত সাংবাদিক শফিক রেহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৩
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন শফিক রেহমান। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন শফিক রেহমান। ছবি: ভিডিও থেকে

​সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘একুশে পদকে’ ভূষিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শফিক রেহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন শফিক রেহমান। পরে তিনি লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে প্রায় ৩৫ বছর কাজ করেন। ১৯৭১ সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ শুরু করেন।

​শফিক রেহমান ১৯৮৪ সালে সাপ্তাহিক ‘যায়যায়দিন’ পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়েছিল। ২০০৬ সালে তিনি সাপ্তাহিক যায়যায়দিনকে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন।

বাংলাদেশে সাংবাদিকতায় এক নতুন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত শফিক রেহমান ১৯৯৩ সালে দেশে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘ভালোবাসা দিবস’ হিসেবে পালনের সূচনা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement