বন্ধ থাকা ৬ পাটকল বেসরকারি খাতে হস্তান্তর চলতি বছরই: বস্ত্র ও পাট মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৫: ২০
বন্ধ থাকা ৬ পাটকল বেসরকারি খাতে হস্তান্তর চলতি বছরই: বস্ত্র ও পাট মন্ত্রী

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের হাতে বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছর আরও ছয়টি পাটকল বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যেগুলো এই খাতে কিংবা অন্য উন্নয়নমূলক খাতে ব্যবহৃত হলে হাজারের বেশি কর্মক্ষেত্রের সুযোগ হবে। এর ফলে আয় হবে বিপুল সংখ্যক বৈদেশিক অর্থ।

একই সঙ্গে বন্ধ থাকা পাটকলগুলো বেসরকারি খাতে হস্তান্তর করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে আনার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বন্ধ থাকা ৬ পাটকল বেসরকারি খাতে হস্তান্তর: বস্ত্র ও পাট মন্ত্রী