মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মে মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের খুচরা দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩৫ টাকা দরে বিক্রি হবে দেশে।

আগের তুলনায় ১৫ শতাংশেরও বে বাড়িয়ে গত ১৮ এপ্রিল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের এ দাম নির্ধারণ করেছিল সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে নির্ধারিত এ দামেই মে মাসে বিক্রি হবে জ্বালানি তেল।

জ্বালানি মন্ত্রণালয় সূত্র বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে এপ্রিলের তৃতীয় সপ্তাহে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। মে মাসেও তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক বাজারে দামের ওঠানামা ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে সারা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক দেশেই জ্বালানির দাম বেড়েছে। দেশেও দেখা যায়নি ব্যতিক্রম চিত্র। তবে সরকার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত জ্বালানির দাম বাড়ায়নি।

ওই সময় প্রতি লিটার ডিজেলের খুচরা দাম নির্ধারণ করা ছিল ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকা। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব জ্বালানির দাম ১৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement