বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৫: ৫০
বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের তেলবাহী ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার (০১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালি পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের ছয় তেলবাহী জাহাজকে চলাচলে অনুমতি দেয়।

তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে যেন জ্বালানি সংকটে না পড়ে, সেদিকে ইরানের নজর রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement