বিরোধী দলের আপত্তি সত্ত্বেও পুঁজিবাজার ও বিমা কর্তৃপক্ষ বিল পাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৪: ৪৭
সংসদ অধিবেশন। ফাইল ছবি
সংসদ অধিবেশন। ফাইল ছবি

বিরোধী দলের প্রবল আপত্তির মুখেই জাতীয় সংসদে পাশ হলো গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক উত্থাপিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ কণ্ঠভোটে পাশ হয়। এর ফলে বিএসইসি এবং আইডিআরএ-র শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়া হলো।

বিদ্যমান আইনে কোনো ব্যক্তি ৬৫ বছর বয়স পূর্ণ করলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য হিসেবে গণ্য হন বা পদে বহাল থাকতে পারেন না। পাশ হওয়া বিলে এই বিধান বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে বলা ছিল, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে থাকতে পারবেন না। সংশোধিত বিলেও এই বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এদিকে, বিল দুইটির উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সুযোগ দিতে আইনগুলো সময়োপযোগী করার প্রয়োজনীয়তা রয়েছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও পুঁজিবাজার ও বিমা কর্তৃপক্ষ বিল পাস