হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের হামের চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের হামের চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, শিশুটির বাড়ি চট্টগ্রামে। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই আট শিশুর ছয়টি ঢাকা বিভাগের, একটি চট্টগ্রামের এবং একটি রাজশাহীর।

একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু আর হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের। সর্বোচ্চ ১৫৭ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১৩ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৫ শিশুর। এর মধ্যে ৪৮৫ শিশুই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, যার মধ্যে ২৯০ শিশুই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (৮) ও ময়মনসিংহে (১৬)।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৩৫ শিশু হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪১১ এবং ঢাকা বিভাগে ২৫৮ শিশু হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর।

এ ছাড়া গত ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ শিশু। এর মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৩০৪ শিশু।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement