হাম নিয়ে তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ কমিটি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহেদ উর রহমান। ফাইল ছবি
জাহেদ উর রহমান। ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। টিকার সংকট কী কারণে তৈরি হয়েছে এবং টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা ছিল কি না এসব বিষয় তদন্তের আওতায় আনা হবে।

তিনি বলেন, কাউকে দায়ী করাই উদ্দেশ্য নয়; বরং প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোই মূল লক্ষ্য। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে হামের কারণে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেইসাথে টিকাদান কর্মসূচির প্রচার বাড়ানো এবং টিকার বাইরে থাকা শিশুদের দ্রুত আওতায় আনর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement