হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৮: ৪৭
হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠাবে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আশা করি, ভারত তাদের ফেরত দেবে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাওয়ার পরিকল্পনা করছে সরকার।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অভ্যুত্থানের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে অবস্থান করছেন। এর আগে বাংলাদেশ সরকার বারবার তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ আদালত-১।

অধ্যাপক আসিফ নজরুল আরও জানান, আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে গণভোটের অধ্যাদেশ তৈরি করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement