একুশে পদক পেলেন নৃত্যশিল্পী অর্থী আহমেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৩
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন অর্থী আহমেদ। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন অর্থী আহমেদ। ছবি: ভিডিও থেকে

​শিল্পকলা (নৃত্য) ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থী আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশে নৃত্যচর্চায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে ‘অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেস’ প্রবর্তন করেন অর্থী। ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘অর্থী আহমেদ ড্যান্স একাডেমি’ এবং শিশুদের বয়স-উপযোগী সঠিক নৃত্যশিক্ষা নিশ্চিত করতে ‘ড্যান্স ইওর এজ’ আন্দোলনের সূচনা করেন।

নাচের নৈতিক চর্চা এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নৃত্যকে বিকল্প পথ হিসেবে প্রতিষ্ঠা করতে অর্থী আহমেদের এই নিরলস প্রচেষ্টা তাকে দেশের এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা এনে দিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement