ইসির সঙ্গে ডিসি-এসপিদের বৈঠক ২৪ ডিসেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো
ইসি লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪ ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।

এদিকে এর আগে রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে। ওই দিন সকাল ১০টায় নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement