ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল, ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ইন্সপেক্টর রহিত শর্মার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের মাঝে মিষ্টি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুলসহ উভয় দেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজিবি জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে এ ধরনের মিষ্টি বিনিময়ের আয়োজন করা হয়। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement