'অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
'অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহে'

‎শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ ‎রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে। আগামী দুই-একদিনের মধ্যেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ‎

‎এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রোববার (৫ এপ্রিল)।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
'অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহে'