উচ্চকক্ষ নিয়ে দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৪: ৪৪
উচ্চকক্ষ নিয়ে দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাবসহ আলোচনা করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement