দুদকের ডিজি মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি ৭ কর্মকর্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোরশেদ আলম। ছবি: সংগৃহীত
মোরশেদ আলম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে কর্মরত আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতির কথা জানানো হয়।

মোহাম্মদ মোরশেদ আলম দুদকের নিজস্ব জনবল থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সপ্তম কর্মকর্তা।

পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন— চলতি দায়িত্বে পরিচালক হিসেবে কর্মরত এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান এবং উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad