তারেক রহমানের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয় পেলেন যেসব মন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। এদের মধ্যে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আটজন মন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। পরে ৪টা ১৯ মিনিটে পূর্ণ মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর তারা শপথ বইয়ে সই করেন।
তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে তা জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত ২৫ জনের মধ্যে আটজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন—
- আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
- মো. আমিন উর রশিদ: কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
- ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
- খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
- আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- ফকির মাহবুব আলম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

















