কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সরকার।
গত বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরায় ওই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে স্থানীয়রা ওই তিনজনকে পিটিয়ে হত্যা করেন। নিহত তিনজন হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া (৪০), সজল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, ত্রিপুরায় একদল উচ্ছৃঙ্খল জনতা (মব) তিন বাংলাদেশিকে নির্মমভাবে প্রহার ও হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ জঘন্য কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। এটি মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারত সরকারকে এ ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতকে আন্তরিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সরকার বলছে, দোষীদের শনাক্ত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলতে চায়, জাতীয়তানির্বিশেষে যেকোনো ব্যক্তি অসাবধানবশত সীমান্তের যেকোনো পাশে যেতে পারে। কিন্তু এ অবস্থাতেও তার মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার আছে।
এদিকে বুধবার ওই তিন বাংলাদেশিকে হত্যার পরদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের মরদেহ হস্তান্তর করে ভারত। এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাটের বাল্লা স্থলবন্দরে তাদের মরদেহ নিয়ে আসে ত্রিপুরা রাজ্য পুলিশ।
ভারতীয় গণমাধ্যমে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ পেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খোঁজ নিয়ে জানতে পারে, এই তিনজনের বাড়ি হবিগঞ্জে। বিজিবির পক্ষ থেকে এই তিন ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
৭ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
৯ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১১ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১১ ঘণ্টা আগে