প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হতে যাচ্ছে আজ। এই সনদে অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে অনেক রাজনৈতিক দল একমত হয়েছে। তবে প্রকাশিত খসড়ায় 'ইতিহাস বিকৃতি ও পুনর্লিখনের' অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, খসড়া থেকে '২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র-জনতার লড়াই-সংগ্রামের ইতিহাস বাদ দেওয়া হয়েছে'। তিনি একে "জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা" বলে মন্তব্য করেন।
সংগঠনটি জানায়, ’২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়ন ঘটেছিল। সেই আন্দোলনের সূত্রপাত ১ জুলাই ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঠনের মধ্য দিয়ে হয়, যা ৯ দফা থেকে এক দফায় রূপ নেয় ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত।’ কিন্তু জুলাই সনদে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের স্বীকৃতি নেই।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সংস্কার প্রক্রিয়ায় জুলাইয়ের শহীদ পরিবার, আহত ব্যক্তি ও আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অতীতেও রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে, এবং এখনো সেই প্রবণতা দেখা যাচ্ছে। তারা এই ইতিহাস বিকৃতির প্রচেষ্টাকে “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করেছে।
সংগঠনটি অভিযোগ করেছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও ‘নোট অব ডিসেন্ট’-এর সমাধান না করেই স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যেভাবে টালবাহানা হয়েছিল, তা আবার পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রতি সংগঠনটির আহ্বান, জুলাই সনদের স্বাক্ষর কার্যক্রম শুরুর আগে এর আইনি ভিত্তি ও মতানৈক্যের সমাধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ব্যক্তি ও ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের সম্পৃক্ত করে সনদের পূর্ণতা ও বৈধতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
৭ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
৯ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১১ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১১ ঘণ্টা আগে