প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিকূল আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার। তবে এ অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও সরকার জানিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন বিকেল ৪টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, আমরা প্রস্তুত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরুর সময় কিছুটা বিলম্ব হতে পারে।
প্রস্তুতি সম্পন্ন ও অতিথিদের উপস্থিতির তথ্য জানিয়ে বার্তায় আরও বলা হয়েছে, এ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেক অতিথি এরই মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করতে অপেক্ষা করছি।
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আট মাস ধরে দফায় দফায় বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন প্রণয়ন করেছে জুলাই জাতীয় সনদ ২০২৫। গত মঙ্গলবার এ সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়ে রাজনৈতিক দলগুলোর কাছে। এর আগেই জানানো হয়, আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হবে।
এর মধ্যে অবশ্য বেশ কিছু রাজনৈতিক দল জানিয়েছে, এই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না হওয়ায় এবং সনদে দলগুলোর উল্লেখ করা নোট অব ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি নিশ্চিত না হওয়ায় তারা জুলাই সনদে সই করবে না।
বামপন্থি চার দল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ ছাড়াও এসব দলের মধ্যে রয়েছে গণফোরাম ও এনসিপি। জুলাই সনদের গণভোট আয়োজনের সময় নিয়ে মতভিন্নতায় জামায়াতে ইসলামীও এ সনদে সই করবে কি না, তা নিশ্চিত করেনি।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
৭ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
৯ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১১ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১১ ঘণ্টা আগে