নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মামুন নামের এক চালককে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন গত ৩০ সেপ্টেম্বর তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আদালত। এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী সুমন তাঁদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, আসামিপক্ষে ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর আন্দোলনে অংশ নেন মামুনসহ কয়েকজন। মিছিল চলাকালে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মামুনের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরের ২১ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মামুন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কারাগারে রয়েছেন আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement