গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুন ২০২৬, ১৮: ০১
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: সংগৃহীত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (২২ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবুর বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই দিনের রিমান্ড শেষে এ দিন তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ খান খোকন জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করেন।

এর আগে গত শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবন থেকে রিক্তা মণির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহিন মামলা করেন।

রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। বাবা পেশায় দিনমজুর। চার বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement