রামিসা ধর্ষণ-হত্যা: অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা হাইকোর্টে করা জেল আপিলে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি দাবি করেছেন, চরম আর্থিক সংকট, পারিবারিক অশান্তি এবং দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি ঘটেছিল।
রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।
আপিলে তিনি দাবি করেন, এর আগে কখনো কোনো অপরাধে জড়িত ছিলেন না। ভিকটিমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নেশাগ্রস্ত অবস্থায় ঘটেছে এবং আর্থিক অভাব, পারিবারিক অস্থিরতা ও মাদকের প্রভাবেই তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার ভাষ্য, ঘটনাটি কীভাবে ঘটে গেল তা তিনি বুঝতেই পারেননি।
সোহেল রানা আদালতের কাছে দয়া প্রার্থনা করে বলেন, তার একটি মাত্র ছেলে রয়েছে। সন্তানের লেখাপড়ার খরচ ও পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই। নিজের ভুল স্বীকার করে তিনি আদালতের কাছে ক্ষমা চান।
তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার জেল আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি মামলায় খালাস চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছেন।
এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই আসামি। রোববার আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
রাজনীতি/আরআইআর











-f7dee2-256x144.webp)


-9c3647-256x144.webp)
-c173ff-256x144.webp)
