রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮: ২৯
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা (বাঁয়ে) ও স্বপ্না আক্তার (ডানে)। ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা (বাঁয়ে) ও স্বপ্না আক্তার (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ফাঁসির রায়ের অংশে স্বাক্ষর করার পর মামলার প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি আইনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক হওয়ায় এই প্রক্রিয়াকেই ডেথ রেফারেন্স বলা হয়।

এর আগে ৭ জুন একই ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, ভুক্তভোগী শিশুর পরিবার এই অর্থ পাওয়ার অধিকারী হবে। অর্থ পরিশোধ না করা হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ে আরও উল্লেখ করা হয়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। আদালত পর্যবেক্ষণে জানায়, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও তা প্রত্যাহারের কোনো আবেদন করা হয়নি। পাশাপাশি সহআসামি স্বপ্না আক্তার অপরাধে সহায়তা করেছেন এবং ঘটনার পর কোনো প্রতিরোধমূলক ভূমিকা নেননি।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement