প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে করা ৪১ জন প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর সিসিটিভি ক্যামেরার রেকর্ডসহ প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব আবেদনের বিষয়ে ঈদ ও অবকাশকালীন ছুটির পর সিদ্ধান্ত হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম-সংক্রান্ত আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করেন। এ দায়িত্বে বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৯টি আবেদন গ্রহণ করে আদেশ দেন। পরে গত ১৬ মার্চ বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চে আরও দুটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।
নির্বাচন শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি ও জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থীরা ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন। এর মধ্যে বিএনপির ২৫ জন ও জামায়াতের ১৩ জন প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি ও একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদনও গ্রহণ করা হয়েছে। আরও কিছু আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
মামলার বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন অনুযায়ী মামলা করার জন্য ৩০ দিনের সময় ছিল। তার ধারণা, যারা মামলা করার, তারা ইতোমধ্যে করেছেন। তবে বিলম্ব মার্জনার আবেদন করে পরবর্তীতেও মামলা করার সুযোগ রয়েছে।
হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির যেসব প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে, তাদের মধ্যে ঢাকার প্রার্থীরা হলেন— ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-৫ আসনে মো. নবী উল্লা ও ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম।
ঢাকার বাইরে থেকে বিএনপির যেসব প্রার্থী মামলা করেছেন, তারা হলেন— রাজশাহী-৪ আসনে ডি এম ডি জিয়াউর, পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিব, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পাবনা-৩ আসনে মো. হাসান জাফির তুহিন, কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, গাইবান্ধা-৫ আসনে মো. ফারুক আলম সরকার, নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান, শেরপুর-১ আসনে সানজিলা জেরিন, বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, নেত্রকোনা-৫ আসনের মো. আবু তাহের, কুমিল্লা-১১ আসনে মো. কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনে মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনে মো. হারুনুর রশীদ, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী এবং ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তোলে জামায়াতে ইসলামী। দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বিভিন্ন আসনে ভোট গণনায় বিলম্ব, পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ, ভুয়া স্বাক্ষর এবং পেনসিলে ফল লেখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। অন্তত ৩০টি আসনে কারচুপির অভিযোগে মামলা করার কথা জানানো হলেও এখন পর্যন্ত ১৩ জন জামায়াত প্রার্থীর মামলা করার বিষয়টি সামনে এসেছে। অন্যদের মামলা না করার বিষয়ে জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অন্যরাও মামলা করবে। প্রয়োজনে বিলম্ব মার্জনার আবেদন করে সেই মামলা করা হবে।
এখন পর্যন্ত জামায়াতের যেসব প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে, তারা হলেন— খুলনা-৫ আসনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা-৬ আসনে আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনের এনায়েত উল্লাহ, গাইবান্ধা-৪ আসনে আব্দুর রহিম সরকার, নারায়ণগঞ্জ-২ আসনে মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু, কক্সবাজার-৪ আসনে নুর আহমেদ আনোয়ারী, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী, বরগুনা-২ আসনে ডা. সুলতান আহমদ, ঢাকা-১০ আসনে জসিম উদ্দিন সরকার এবং ময়মনসিংহ-৪ আসনে মোহাম্মদ কামরুল আহসান।
বিএনপি-জামায়াতের বাইরে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন— চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী ওমর ফারুক, ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন। তাঁদের আবেদনও শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৪ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
৫ ঘণ্টা আগে
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক অহিদুজ্জামান তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভিন্নমত দমনের সংস্কৃতি চালু করা হয়েছে।
৬ ঘণ্টা আগে