প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নতুন কেন্দ্রটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার উপস্থিত ছিলেন।
ইউমি তালওয়ার বলেন, নতুন কেন্দ্রটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতা আরও সহজ করবে। প্রশস্ত ও আধুনিক এই কেন্দ্রে প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদনকারীদের পুরো প্রক্রিয়ায় সহায়তা করবেন।
ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে সাতটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা দিচ্ছে।
ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্রটি বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, ২য় তলা, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩-এ অবস্থিত। কেন্দ্রটির কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ভিসার প্রয়োজনীয় তথ্য, ফি, অ্যাপয়েন্টমেন্ট ও অন্যান্য সেবার সর্বশেষ তথ্যের জন্য দক্ষিণ কোরিয়া দূতাবাস ও ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট (www.visaforkorea-bd.com) অনুসরণ করতে বলা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৯ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে