জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১০: ৫৪
কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ও কারিনার বাবা কায়সার হামিদ মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রীর অকালমৃত্যুতে বিনোদন অঙ্গন এবং তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ওকে আর বাঁচানো গেল না।’

পারিবারিক ও চিকিৎসাসূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ রোধে চিকিৎসা শুরু করেছিলেন এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল। সংক্রমণের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরি ও অভিনয়ের মাধ্যমে কারিনা কায়সার তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। তার এই অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে তিনি রাশিয়া যান।

১৪ ঘণ্টা আগে

নতুন উপাচার্য পেল ৪ বিশ্ববিদ্যালয়

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর কিংবা নবনিযুক্ত উপাচার্যদের অবসর গ্রহণের তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটি আগে হবে, সে পর্যন্ত তাদের নিয়োগের মেয়াদ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ

১৪ ঘণ্টা আগে

এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

এ ছাড়া ঢাকা, যশোর, রাজশাহী ও কুমিল্লা শিক্ষা বোর্ডেও নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডেও।

১৪ ঘণ্টা আগে

কর্মবিরতি প্রত্যাহার, মঙ্গলবার কাজে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

বৈঠক শেষে সোমবার (৮ জুন) রাতে সরকারি কর্তৃপক্ষ এবং ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এক যৌথ ঘোষণায় এ কথা জানান। কর্মবিরতি প্রত্যাহারের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানো এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলেন ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা।

১৬ ঘণ্টা আগে