প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে লিখিত পরীক্ষা, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, এরপর ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ১ ডিসেম্বর ইংরেজি, ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি, ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি, ৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এবং ৮ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই পরীক্ষাগুলোতে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে। কমিশন প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
১৯ ঘণ্টা আগে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
২১ ঘণ্টা আগে
শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ
২১ ঘণ্টা আগে