টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলা

শাহজালাল রুমির অন্তর্বর্তী জামিন, ৪ সপ্তাহে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শাহজালাল রুমির অন্তর্বর্তী জামিন, ৪ সপ্তাহে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় তার পক্ষে নিয়োজিত আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

এর আগে, শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবক শাহজালাল রুমির বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

গত ২৬ অক্টোবর তার পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিন দিয়ে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad