দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আগেই মারা যায় চার মাস বয়সী ছেলে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২: ৪৩

টঙ্গীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতি মারা গেছেন।

বুধবার রাতে স্ত্রী হাফিজা খাতুন (২০) ও বৃহস্পতিবার ভোররাতে তার স্বামী রিপন মিয়া (২৩) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

একই ঘটনায় দগ্ধ তাদের চার মাস বয়সী সন্তান রায়হান আগেই মারা গিয়েছিল। এ নিয়ে পরিবারের তিন সদস্যই আগুনে প্রাণ হারালেন।

রিপন ও হাফিজা উভয়ের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন। তার স্ত্রী হাফিজা ছিলেন গৃহিণী।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোররাত সাড়ে চারটার দিকে রিপন মারা যান। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে মারা যান হাফিজা। তার শরীরের ৭৬ শতাংশ দগ্ধ হয়। তাদের মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

রিপনের মামা ফেরদৌস আহমেদ বলেন, গত শুক্রবার রিপন রান্নার জন্য বাসায় একটি গ্যাসের সিলিন্ডার কিনে আনেন। পরদিন শনিবার রাতে কোনোভাবে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সেদিন ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সন্তানসহ এই দম্পতি দগ্ধ হন। তিনজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর রিপন-হাফিজাকে ভর্তি রাখা হয়। তারাও চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৪ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৪ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement