ডেস্ক, রাজনীতি ডটকম

ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে 'থ্রি জিরো' বা তিন শূন্যের যে ধারণা প্রচার করেন, তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয়ভাবে সেই দায়িত্ব কতটা পালন করেছে—তা মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জনগণকে জানানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক 'ক্লিন এনার্জি' দিবস-২০২৬ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিকভাবে 'থ্রি জিরো' ধারণা নিয়ে যে প্রচার রয়েছে, তার পাশাপাশি দেশের মানুষও জানতে চাইবে—এই তিনটি বিষয়ে জাতীয়ভাবে দায়িত্ব কতটা পালন করা হয়েছে।
ড. ইউনূস বিশ্বব্যাপী দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য ও কার্বন নিঃসরণ শূন্য—এই তিনটি লক্ষ্য প্রচার করে আসছেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার এই তিনটি বিষয়ে ড. ইউনূসের প্রচারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিকভাবে কাজ করেছে।
তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এমন কোনো উদ্যোগ নিয়েছে কি না, যা নিয়ে পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে?
অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার (ইপিএসএমপি ২০২৫) সমালোচনা করেন ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো—অংশগ্রহণমূলক পদ্ধতির অভাব।
মানববন্ধনে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির ক্লিন এনার্জি প্রজেক্টের সহসমন্বয়ক আশনা ইসলাম।
ধারণাপত্রে টিআইবির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন আশনা ইসলাম। এর মধ্যে রয়েছে—জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার; খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা চূড়ান্তের আগে নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া এবং জ্বালানি খাতে 'নেট-জিরো' লক্ষ্য অর্জনে নীতিমালা গ্রহণ।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ ঘণ্টা আগে
নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৮ ঘণ্টা আগে