বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগির পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার।

আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদির মধ্যে এই আলোচনা হয়।

বৈঠকে আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান উপদেষ্টা।

ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও নথিহীন প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বৈঠকে আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।

২০ ঘণ্টা আগে