এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আনতে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রোববার (৩০ আগস্ট) মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন নিয়ম অনুযায়ী বুয়েট বা পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া কোনো লাইসেন্স দেওয়া হবে না এবং ঢাকার প্রধান প্রধান সড়কে কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রধান সড়কে কোনো ই-রিকশা চলবে না। এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। চার্জ দেওয়ার পয়েন্টগুলোর লাইসেন্স দিবে সিটি করপোরেশন বা পৌরসভা।

এছাড়াও তিনি বলেন, ঢাকার ই-রিকশা নিয়ন্ত্রণে করা হচ্ছে ৮টি জোন। এক জোনের রিকশা চলবে না অন্য জোনে।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, শিগগিরই ২ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে মালয়েশিয়া। আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ২ লাখ শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। এরমধ্যে বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নিবে মালয়েশিয়া।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement