সোহাগ হত্যা মামলার আরেক আসামি না.গঞ্জ থেকে গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার দিবাগত রাতে সোহাগ হত্যা মামলার ৬ নম্বর আসামি নান্নুকে র‍্যাব গ্রেপ্তার করে। ছবি: র‍্যাব
সোমবার দিবাগত রাতে সোহাগ হত্যা মামলার ৬ নম্বর আসামি নান্নুকে র‍্যাব গ্রেপ্তার করে। ছবি: র‍্যাব

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থেকে মো. নান্নু নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন নান্নু এ হত্যা মামলার ৬ নম্বর আসামি।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে র‌্যাব নান্নুকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। এ নিয়ে সোহাগ হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১০-এর অধিনায়ক মো. কামরুজ্জামান বলেন, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে র‌্যাব-১১ নান্নুকে গ্রেপ্তার করে। পরে তারা তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

এর আগে গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া পুলিশ অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement